হাসপাতালে ভর্তি হলে ধর্ষণের শিকার হতে হবে: স্বস্তিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পরই সামনে এসেছে অভিনেত্রীদের ওপর যৌন হেনস্তার বিষয়টি। তাদের নিরাপত্তা নিয়েও এসেছে প্রশ্ন। এ অবস্থায় শ্লীলতাহানি রুখতে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে ‘সুরক্ষা বন্ধু’ কমিটি তৈরি করা হয়েছে। নারী অভিনয় শিল্পীদের নিরাপত্তাজনিত বিষয় নিয়ে কাজ করবে সংগঠনটি।
তবে বিষয়টি খুব একটা সন্তুষ্ট নন টলিউডের নারীরা। রীতিমতো বিরক্ত তারা। যা প্রকাশ পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী চক্রবর্তীদের কথায়। স্বস্তিকার মন্তব্য, রাস্তায় শৌচকর্ম সারতে হয় অভিনেত্রীদের। সেখানে নিরাপত্তা তো সোনার হরিণ। এ সময় নায়িকার বিস্ফোরক মন্তব্য, হাসপাতালে ভর্তি হলে ধর্ষণের শিকার হতে হবে।
গতকাল রোববার মহামিছিলে সুরক্ষা কমিটির ওপর ক্ষোভ উগরে দেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমকে স্বস্তিকা বলেন, “আর জি কর ঘটনার পর কেন সিনেজগতের মহিলাদের নিরাপত্তার কথা ভাবা হচ্ছে? এতদিন কেন ভাবা হয়নি? রাস্তায় আউটডোরে শুটিং করতে গেলে, রাস্তাঘাটে আমাদের শৌচকর্ম করতে হয়। নারীদের শৌচকর্ম করার মতো ভালো কোনো জায়গা নেই আমাদের রাজ্য তথা দেশে। আমাদের মতো একই অবস্থা আর পাঁচজন নারীরও। ধাবার শৌচালয়গুলো এত নোংরা যে সেটা ব্যবহার করলে যৌনরোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। আর হাসপাতালে ভর্তি হলে ধর্ষণের শিকার হতে হবে।”
অভিনেত্রী অভিযোগের সুরে বলেন, “কেন প্রেস কনফারেন্সে ‘সুরক্ষা বন্ধু’ ঘোষণা করার আগে টলিউডের সকল মহিলা শিল্পীদের সঙ্গে সুবিধে-অসুবিধে নিয়ে আলোচনা করা হল না?”
সোহিনী বলেন, “কোনো রাজনৈতিক দলের কেউ যদি বলেন আমাদের সুরক্ষিত রাখবেন, আমরা মেনে নেব না। আমরা অভিনেত্রীরা যারা আছি, নিজেদের সুরক্ষা আমরা নিজেরা ঠিক করব। আর সারা পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয়, তাহলে সরকারের তরফ থেকে বলতে হবে। আর আমাদের ইন্ডাস্ট্রির ক্ষোভের কথা যদি বলি, আমরা অভিনেত্রীরা নিয়ম বানিয়ে নেব। শাসকদলের কেউ এসে আমাদের নিয়ম বানিয়ে দেবে না।”
অভিনেত্রীর ভাষ্য, “সব রাজ্যের নারীরা আওয়াজ তুলুন, তাদের সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে। সাধারণ মানুষ যখন একজোট হয়, তখন অনেক সরকার, প্রশাসন নড়ে গেছে।”
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











